× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

পিআইডি

‘বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’ এর শুভ উদ্বোধন

Dutta
হালনাগাদ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ২৬ ফেব্রুয়ারি – ০১ মার্চ ২০২৪ পর্যন্ত অনুষ্ঠেয় ‘বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’ টেনিস প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

জনাব নাজমুল হাসান, এমপি, মাননীয় মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সর্বজনাব মো: জসিম উদ্দিন, মো: মোতাহার হোসেন (সাজু), নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সিআইপি, কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ, নির্বাহী সদস্য সর্বজনাব আ.ম. আখতারুজ্জামান (মুকুল), জাহাঙ্গীর হোসেন বাবুল, মো: গোলাম কবির, শেখ মো: আসলাম ও মিসেস শিরিন আক্তার চৌধুরী সহ বিভিন্ন ক্লাব/সংস্থার প্রতিনিধিসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, কোরিয়া, আমেরিকা ও সুইডেন হতে ১১২ খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় ৩০+, ৩৫+, ৪০+, ৪৫+, ৫০+, ৫৫+, ৬০+, ৬৫+ ও ৭০+ এর পুরুষ একক ও পুরুষ দ্বৈত ইভেন্টে খেলোয়াড়গণ অংশগ্রহণ করছেন।

আজ ৩০+ এর ৪টি, ৩৫+ এর ৪টি, ৪০+ এর ৯টি, ৪৫+ এর ৭টি, ৫০+ এর ২টি, ৫৫+ এর ৪টি, ৬০+ এর ৪টি, ৬৫+ এর ৪টি এবং ৭০+ এর ৪টিসহ মোট ৪২টি খেলা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..