বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ হতে পরবর্তী চার মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবেন এবং নির্বাচন শেষে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।
উল্লেখ্য, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।