× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

নেপালের বিপক্ষে সেমিফাইনালে দলের এই লড়াকু পারফরম্যান্স এবং ১০ মিনিটে করা মানিকের জয়সূচক গোলের ভূয়সী প্রশংসা করেন তিনি। মাঠের এই দুর্দান্ত লড়াই পুরো জাতিকে গর্বিত করেছে বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন বিদেশের মাটিতে বাংলাদেশের যুবাদের এই শৃঙ্খলা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। জয়ের এই ধারা অব্যাহত রেখে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরো বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চূড়ান্ত লড়াইয়ে জয়ের ব্যাপারে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিরোপা নিয়েই দেশে ফিরবে। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের সাফল্যের জন্য তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।


এ ক্যটাগরির আরো খবর..