× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিজস্ব প্রতিবেদক

বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদলের সফরকালে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ভিত্তিতেই জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা গড়ে উঠেছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অংশগ্রহণকারী দেশ এবং বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

রাষ্ট্রদূত প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও ঐতিহ্যকে আরও সুসংহত ও সম্প্রসারিত করতে মিশনের সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

রাষ্ট্রদূত আরও বলেন, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সংলাপ, সমঝোতা ও ঐকমত্যভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই।


এ ক্যটাগরির আরো খবর..