× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

বসুন্ধরা সিটি শপিং মলে ‘ফেয়ার ফেস্ট ২০১৬-১৭’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সঙ্গে সুপ্রতিষ্ঠিত বিজ্ঞাপন এজেন্সি ‘থার্ড আই সল্যুশন’-এর এক চুক্তি স্বাক্ষর হয় গত ২১ ডিসেম্বর।

ওই চুক্তিতে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ১-এ প্রায় ১০০০ বর্গফুট জায়গা আগামী ১ বছরব্যাপী (২০১৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি) ‘ফেয়ার ফেস্ট ২০১৬-১৭’ নামে মেলা পরিচালনার জন্য থার্ড আই সল্যুশনকে বরাদ্দ দেওয়া হয়।

এই মেলার লক্ষ্য নিয়ে থার্ড আই সল্যুশনের ডিরেক্টর (প্ল্যানিং) নাসের মহসীন জানান, বসুন্ধরা সিটি শপিং মলে প্রতিদিন যে লাখ লাখ ক্রেতা-দর্শনার্থীর সমাগম হয় তাদের কাছে নানা ধরনের পণ্য ও সেবা পরিচিত করে তুলে ধরাই ফেয়ার ফেস্টের মূল লক্ষ্য।

বছরব্যাপী আয়োজিত ফেয়ার ফেস্টে বিভিন্ন মেয়াদে বেশ কিছু মেলার আয়োজন চলছে। যার মধ্যে অন্যতম হলো- ওয়েডিং ফেস্ট, ট্রাভেল ফেস্ট, ফুড ফেস্ট, রিয়েলস্টেট ফেস্ট, লিজিং এন্ড ফিন্যান্সিং ফেস্ট ইত্যাদি।

ফেব্রুয়ারির ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত ওয়েডিং ফেস্ট দিয়ে এই মেলা শুরু হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই মেলা ছাড়াও বিভিন্ন মেয়াদে ভিন্ন ভিন্ন পণ্য, সেবার মেলা আয়োজিত হবে ‘ফেয়ার ফেস্ট ২০১৬-১৭’- এ।

‘ফেয়ার ফেস্ট ২০১৬-১৭’-এর কমিউনিকেশন পার্টনার হিসেবে আছে ফিল্ম ক্যাসল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড।

এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলানিউজ ২৪ ডটকম, পিপলস রেডিও ৯১.৬ এফএম ও স্টার সিনেপ্লেক্স।


এ ক্যটাগরির আরো খবর..