× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

বলিউডে পা রাখতে যাচ্ছেন জয়া আহসান!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
জয়া আহসান!

আগামী বছর হিন্দি সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে জয়া আহসান অভিনয় করতে যাচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অনেক আগেই দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় পেয়েছেন সাফল্য। বর্তমানে টলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন তিনি। এবার দুই বাংলা জয় করার পর বলিউডে যাত্রা শুরু হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই তারকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে জয়ার। বিপরীতে থাকবেন নওয়াজউদ্দিন। এটি নির্মিত হতে যাচ্ছে ভারতের অন্যতম সশস্ত্র আন্দোলন ‘নকশালবাড়ি’র  (১৯৬৭) প্রেক্ষাপটে।

সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, “তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। এখানেই চারু মজুমদার হবেন নওয়াজউদ্দিন। জয়াকে দেখা যাবে তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে।”

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। দ্বিতীয় ভাগে থাকবেন কিষেণজি। দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

এই সিরিজে বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীও নাকি অভিনয় করতে যাচ্ছেন। তাকে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীয়ের ভূমিকায়। এছাড়া পরেশ রাওয়াল ও বোমান ইরানির মতো শক্তিমান অভিনেতাদের এতে অভিনয় করার কথা রয়েছে। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে নকশালবাড়ির আন্দোলনের সিরিজটি। আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

সূত্র: আনন্দবাজার


এ ক্যটাগরির আরো খবর..