বিশেষ প্রতিবেদকঃ বর্তমানে দেশে রাজনৈতিক শূণ্যতা বিরাজ করছে। আমরা গভীর উদ্বেগের সাথে অতীতে দেখেছি কিভাবে জনগনের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ১৫৩ জন সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে। বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ।
আজ ০৯ অক্টোবর, ২০১৮ ইং রোজঃ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা ববি হাজ্জাজ আরও বলেন “আজ দেশের গণতন্ত্র এক মহাসংকটে পতিত, জনগণকে এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি দিতে এনডিএম’র পতাকাতলে সমবেত হতে হবে। ধর্মীয় মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদীর ধারার যে রাজনীতি এনডিএম শুরু করেছে তার মূল লক্ষ্যই হলো ধর্মের অবমাননা রোধ করা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা এবং সর্ব ক্ষেত্রে জবাবদিহিতামূলক নিশ্চিত করা। আজ দেশে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের যে সূর্য অস্তমিত হয়েছে সেটা পুনরুদ্ধারের সংগ্রাম এই বীরচট্টলার মাটি থেকেই শুরু করতে হবে।”
যুব আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বাকয় সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মুফতি মোঃ ইজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরসহ, জতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি লায়ন নুরুজ্জামান হীরা।
এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভাগীয় সম্পাদক (তথ্য ও গবেষণা) ডাঃ মোঃ আনোয়ার হোছাইন মানিক, নির্বাহী সদস্য নাইজেল গেব্রিয়াল মেনডিস, জতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন সাধারণ সম্পাদক আরিফুর রহমান। এনডিএম’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রী সভাপতি মোঃ ইসমাইল হোসেন, এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় মহানগর সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়ামিন, চট্টগ্রাম মহানগর সম্পাদক অমিত সহ অন্যান্য নেতৃবৃন্দ্র উপস্থিত ছিলেন।
সভা শেষে এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফি (রহ) এর আমন্ত্রণে হাটহাজারীর দারুল উলুম মইনুল মাদ্রাসায় এক মধ্যাহ্ন ভোজে অংশ নেন৷ সেখানে তিনি আল্লাামা শফি (রহ) কে কওমী মাদ্রাসার সরকারী স্বৃকৃতি আদায়ের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রসারে কাজ করার জন্য দোয়া প্রার্থনা করেন।




