বর্তমান কমিশনের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন

বিশেষ প্রতিবেদকঃ  কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়ে  তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান কমিশনের অধীনেই হবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর এলাকায় শনিবার দুপুরে পারটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স ক্যাবলস লিমিটেড-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সেইসঙ্গে দেশ ও প্রশাসন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তোফায়েল আহমেদ বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। আর সেই স্বাধীনতাকে সমুন্নত রাখতেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নেয়া যাবে না।

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, রাজপথে আন্দোলন করে কিছু হবে না বুঝতে পেরে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার তা দেখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পারটেক্স গ্রুপের চেয়ারম্যন এমএ হাশেম, চেয়ারপারসন সুলতানা হাসেম এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী।

এর আগে বাণিজ্যমন্ত্রী পারটেক্স ক্যাবলস লিমিটেড-এর একটি কারখানার উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।