বিশেষ প্রতিবেদকঃ বর্তমান সরকার কোনো ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেয় না। সেটা রাজনৈতিক ও সামাজিক যাই হোক না কেন। শুধু পারমিশন নেয়ার সময় বলা হয় কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি-২ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরও বলেন,
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সম্প্রতি সভা-সমাবেশের ওপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনও প্রত্যাহার করা হয়নি। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে না তা পুলিশ কমিশনার স্থির করবেন। সে অনুযায়ীই সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ প্রকাশনা উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।





