× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের দুই সাংবাদিক পেলেন রতন সরকার স্মৃতিপদক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
রতন সরকার স্মৃতিপদক

সাংবাদিকতায় বিশেষ সম্মাননা হিসেবে সারাদেশের ৩০জন সাংবাদিককে রতন সরকার স্মৃতিপদক দেওয়া হয়েছে। এরমধ্যে বরিশালের দুইজন সাংবাদিক পেলেন রতন সরকার স্মৃতিপদক। তারা হলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা ও বাকেরগঞ্জ উপজেলার নিজস্ব সংবাদদাতা জিয়াউল হক।

রবিবার দুপুরে এ সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

সারাদেশের পেশাদার সাংবাদিকদের স্বার্থ, অধিকার, মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিক ও সরকারের নিবন্ধনকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়েছে। বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের আয়োজনে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

যুগে পদার্পণ উৎসবে আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, নবগঠিত বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পরিচিতি, সাংবাদিকতায় বিশেষ সম্মাননা হিসেবে প্রয়াত সাংবাদিক ‘রতন সরকার স্মৃতিপদক’ প্রদান, বিএমএসএফ’র সারাদেশের মধ্যে সেরা দশটি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..