× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে সাংবাদিককে হাতুড়ি পেটার ঘটনায়‍ পুলিশ সদস্য ক্লোজড

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
সাংবাদিককে হাতুড়ি

বরিশালে অফিসে ঢুকে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুততর আহত করার ঘটনায় নগরীর আমানতগঞ্জ ফাঁড়িতেকর্মরত কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজড করাহয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছে, প্রাথমিকভাবেকনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজড করাহলেও তারবিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করাহবে। অপরদিকে সাংবাদিক ফিরোজ মোস্তফার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবুজাফক এ ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

গুরুতর আহতাবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি বেসরকারি এশিয়ান টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফাজা নিয়েছেন, সোমবার দিবাগত রাত আটটারদিকে নগরীর গোড়াচাঁদ দাস রোডের এশিয়ান টিভির অফিসে প্রবেশ করে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আনজুম অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে (ফিরোজ)আহত করে। পরবর্তীতে বাহির থেকে অফিসের রুম আটকিয়ে চলে যায় হামলাকারী ওই পুলিশ কনস্টেবল। এরপর জীবন বাঁচাতে সাংবাদিক ফিরোজ মোস্তফা ৯৯৯ এ ফোন করার পর কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ফিরোজের সাথে কনস্টেবল নাবিদ আনজুমের আগে থেকেই পরিচয় ছিল এবং তার অফিসে যাতায়াত ছিলো। সেইসূত্র ধরে তার (ফিরোজ)অফিসে অবৈধ কাজ করার সুযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে পুলিশ কনস্টেবল নাবিদ আনজুম এ হামলা চালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..