× Banner
সর্বশেষ
বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে সাংবাদিক তুহিনের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি, দেশব্যাপী সকল সাংবাদিকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারসহ সাংবাদিকদের নিরাপত্তার জন্য “সাংবাদিক সুরক্ষা আইন” পাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১১ আগস্ট) বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, সদস্য আমিন মোল্লা, কাজী আল-আমিন, এইচএম খায়রুল, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এসএম মিজান, মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ, আরিফিন রিয়াদ, জামিল মাহমুদ, বিএম বেলাল প্রমুখ। গৌরনদী প্রেসক্লাব ছাড়াও এ কর্মসূচিতে উপজেলার অন্যান্য সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..