× Banner
সর্বশেষ
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

হত্যার উদ্দেশ্যে নগরীর গোরস্থান রোড এলাকায় এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করাসহ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে হামলায় গুরুতর আহত নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজিবের (৪৭) বোন শাহীনা আজমিন জানিয়েছেন, রাজিবের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয় এক ব্যক্তির সাথে তার ভাইয়ের পূর্ব বিরোধ ছিল। এর জেরধরেই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে ওই ব্যক্তি তার অপর এক সহযোগিকে নিয়ে হত্যার উদ্দেশ্যে রাজিবকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় রাজিবের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়াও রাজিবের হাতে, পায়ে ও বুকে প্রায় ১২টি মারাত্মক আঘাত রয়েছে। শাহীনা আজমিন বলেন, জ্ঞান থাকা অবস্থায় রাজিব বলেছে অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং তার অপর এক সহযোগি পূর্ব শত্রæতার জেরধরে তাকে কুপিয়ে জখম করেছে। আহত রাজিব সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, হামলার সময় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি ধারালো দা নিয়ে তাকে ধাওয়া করে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে হামলার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুত্বর আহত শাহরিয়ার সাচিব রাজিব গোরস্থান রোডের কাছেমাবাদ খানকা এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..