× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

রুপন কর অজিত

বরিশালে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে খুন!

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
জমি বিরোধের জেরে বৃদ্ধাকে খুন

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে সেরজান আলী (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সেরজান আলীর সঙ্গে পার্শ্ববর্তী একটি গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সেরজান আলীকে প্রতিপক্ষরা মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয় বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। নিহত সেরজান আলীর সুরৎতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।


এ ক্যটাগরির আরো খবর..