× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
বিক্ষুব্ধরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান অথবা বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার খানকে পূণরায় ওই আসনে দলীয় প্রার্থী করার দাবি করেন।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মুলাদী উপজেলার তেরোচর এলাকার বরিশাল-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খানের বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদীর দ্রæত সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

মুলাদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া-মোনাজাত শেষে আলোচনা সভা চলাকালীন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেঁটে পরেন।

তারা বরিশাল-৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা পূর্বের দেওয়া প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়ন বাতিলের দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং পূণরায় ওই আসনটিতে বেগম সেলিমা রহমান অথবা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খানকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুলাদী পৌরসভার সামনে বরিশাল-৩ আসনের বিএনপির জনবিচ্ছিন্ন নেতাকে দল থেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, দলীয় সিদ্ধান্ত সঠিক হয়নি। দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি জনবিচ্ছিন্ন। জনতার সাথে তার সম্পৃক্ততা নেই। দলের এই সিদ্ধান্ত বাতিল করে আব্দুস ছাত্তার খানকে মনোনয়ন দেয়া হলে বরিশাল-৩ আসনটি বিএনপির ঘরে আসবে। নতুবা এ আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে। বিক্ষোভে বাবুগঞ্জ-মুলাদী উপজেলা বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মুলাদীতে পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল জেলা উত্তর ওলামা দলের সভাপতি অধক্ষ্য মাওলানা গিয়াস উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবেদুর রহমান শরিফসহ বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে দোয়া-মেনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস ছাত্তার খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার রুত সুস্থ্যতা কামনা করছি।

পাশাপাশি ইনকিলাব মঞ্চেরের মুখপত্র ওসমান হাদির উপর নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দ্রæত আরোগ্য কামনা করছি।
তিনি আরো বলেন, দেশ আজ এক সংকটকাল অতিক্রম করছে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির বিজয় নিশ্চিত করবো।


এ ক্যটাগরির আরো খবর..