আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন জহির উদ্দিন স্বপন।
সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
এতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নাম ঘোষণা করা হয়। বিএনপির মনোনয়ন তালিকার ঘোষণা দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পড়ে।