× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-১ আসনে এনসিপি’র মনোনয়ন পেল মাজহারুল ইসলাম নিপু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
এনসিপি'র মনোনয়ন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী- আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসন থেকে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাজহারুল ইসলাম নিপু।

নিপু এনসিপি’র আগৈলঝাড়া উপজেলা সমস্বয় কমিটির প্রধান সমন্বয়তারী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে তাকে মনোনয়ন প্রদান করেন পার্টির নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, যগ্ম সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্যরা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পার হলেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছেন। তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই।

মাজহারুল বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও আর্শীবাদ কামনার পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী থেকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ রাসেল সরদার মেহেদীতে ইতোমধ্যেই মনোনয়ন প্রদান করেছে সংশ্লিষ্ঠ দলগুলো থেকে।


এ ক্যটাগরির আরো খবর..