× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল-ভোলা সেতুর নির্মানের দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ভোলা সেতুর নির্মানের দাবিতে মানববন্ধন

ভোলা-বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করেন বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।
সমিতির উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুর রশিদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংক বরিশাল শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ মোহাম্মদ জাকির হোসাইন, বিএম কলেজস্থ ভোলা জেলা ছাত্র- ছাত্রী কল্যাণ পরিষদের সংগঠক কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ভোলা-বরিশাল সেতুর নির্মান কাজ শুরু করার জন্য দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..