× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে শারীরিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও একজনের এক বছরের বহিষ্কারের সুপারিশ করেছে সিন্ডিকেট কমিটি। ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলো ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত এবং তানজিদুল হক মঞ্জু। এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলো- ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী আহাদ খান রাফি।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৮৬ তম বিশেষ সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।  সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যগণ অনলাইনে যুক্ত ছিলেন।

জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ জানান, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে শারীরিক নির্যাতনের ঘটনায় শৃঙ্খলা কমিটি দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও একজনের এক বছরের বহিষ্কারের সুপারিশ করে।

শিক্ষার্থী মুকুল আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১০ম ব্যাচের কিছু শিক্ষার্থী ১১তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগ দেয়। এতে ১০ম ব্যাচের উপর চাপ আসতে পারে। তাই আমি আমাদের ১০ম ব্যাচের মেসেঞ্জার গ্রুপে লিখি কিছু কিছু শিক্ষার্থীদের জন্য আমাদের ব্যাচের বদনাম হবে, এটা হতে পারে না।

মেসেঞ্জার গ্রুপে লেখার কারণে গত ১২ অক্টোবর তানজিদুল হক মঞ্জু তাকে তুলে বঙ্গবন্ধু হলের একটি কক্ষে নেয়। সেখানে নিয়ে তাকে বেধরকভাবে মারধর করে। এতে তার একটি হাত ভেঙে যায়। এছাড়াও অজ্ঞান হয়ে যান। পরে তার রুমমেটরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..