× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

বন্যা কবলিত জেলায় তামাক চাষ নয় তাবিনাজের দাবী

admin
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০১৭

মাগুরা প্রতিনিধি : এ বছর পর পর দু’দফা বন্যায় দেশের উত্তরাঞ্চল ও মধ্যমাঞ্চলের ২৭টি জেলা বন্যা আক্রান্ত হয়েছে এবং মানুষের ঘর-বাড়ী গবাদিপশু সহ ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণহানিও ঘটেছে শতাধিক। আমন ফসলের বীজতলা তলিয়ে গেছে ফলে আমন আবাদের ব্যাপক ক্ষতি হয়ে খাদ্য ঘাটতির আশংকা দেখা দিয়েছে।

সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন-গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারি, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় তামাক চাষের জন্যে বীজতলা তৈরি করে ব্যাপকভাবে তামাক চাষ করা হয়। রংপুর বিভাগে তামাক চাষের আওতায় জমির পরিমাণ সরকারি হিসেবে কমপক্ষে ২০,০০০ হেক্টর, অথচ এই জমিতে খাদ্য ফসল চাষ করা সম্ভব।

এবারের বন্যায় ২৭ জেলার ১৩৩ উপজেলা প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী ২৭টি জেলার মধ্যে ৯টি জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট উত্তরবঙ্গে যেখানে তামাক চাষ হয়, এবং মধ্যমাঞ্চলের মধ্যে মানিকগঞ্জ তামাক চাষ হয়। অর্থাৎ বন্যা কবলিত জেলার এক-তৃতাংশই তামাক চাষের ঝুঁকিতে রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, রোপা আমনের চলতি মৌসুমে বন্যা কবলিত জেলায় চার লাখ ৫০ হাজার ৭২৯ হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন দেশের বিভিন্ন অঞ্চলের শস্য ক্ষেতে রোপা আমন, আমন বীজতলা, শাক-সবজি, বোনা আমন ও আউশ ধান রয়েছে। আমন ধান এবং আগামী রবি মৌসুমের ফসল ঠিক মতো পেতে হলে সকল আবাদী জমিতে খাদ্য শস্য উৎপাদন করতে হবে।

তাই তাবিনাজ (তামাক বিরোধি নারী জোট) এর পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ের কাছে আহবান জানানো হয়েছে যেন বন্যাকবলিত জেলা সমূহে তামাক চাষ না করার জন্যে বিশেষ নির্দেশনা দিয়ে কৃষকদের খাদ্য ফসল উৎপাদনের জন্যে প্র্রয়োজনীয় সহায়তা দেয়ার ব্যবস্থা করেন।


এ ক্যটাগরির আরো খবর..