× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

বন্ধ হচ্ছে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১২ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। ভারতের প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হলো এই পিস টিভি।

গত ১ জুলাই গুলশানে বাংলাদেশের জঙ্গি হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দু’জন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে তদন্তে উদ্যোগী হয় ভারত সরকার। ভারতের পর পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।


এ ক্যটাগরির আরো খবর..