× Banner
সর্বশেষ
শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি দেশের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

ওনাব

বছর বছর রেজিষ্ট্রেশন ফি প্রথা বাতিলসহ ৩ দফা দাবিনামা পেশ ওনাবের

Kishori
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
৩ দফা দাবিনামা পেশ

অর্তবর্তীকালীন সরকার গঠিত জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের নিকট বছর বছর রেজিষ্ট্রেশন প্রদান এবং ফি-প্রথা বাতিল, রেজিষ্ট্রার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান এবং হাইকোর্টের রায় অনুযায়ী নন-রেজিষ্ট্রার্ড অনলাইনগুলোকে বন্ধ করা তিনদফা দাবি নামা পেশ করেছে অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)।

আজ রোববার রাজধানীর সার্কিট হাউস রোডস্থ তথ্যভবনের গণমাধ্যম কমিশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অনলাইন নিউজপোর্টালের নানাবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবিনামা পেশ করা হয়েছে।

সভা শেষে কমিশনের চেয়ারম্যানের কাছে ওনাবের পক্ষ তেকে তিনদফা দাবি নামা পেশ করা হয়। এগুলো হচ্ছে- বছর বছর রেজিষ্ট্রেশন প্রদান এবং ফি-প্রথা বাতিল করতে হবে, রেজিষ্ট্রার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান করতে হবে এবং হাইকোর্টের রায় অনুযায়ি নন-রেজিষ্ট্রার্ড অনলাইনগুলোকে বন্ধ করে দিতে হবে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ওনাবের সাধারণ সম্পাদক অনলাইন নিউজপোর্টালের সার্বিক পরিস্থিতি তুরে ধরে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন। সংগঠনের পক্ষ থেকে সবশেষ বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিম। আরও আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য মোস্তফা কামাল মজুমদার, তৌহিদুল ইসলাম মিন্টু, সাখাওয়াত সজিব, বাংলা নিউজের লুৎফর রহমান হিমেল, বিডি নিউজের জাহিদুল কবীর, জাগো নিউজের কেএম জিয়াউল হক প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..