× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা

পিআইডি

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
junaid ahmed palak

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি পোড়া চাদর ৪০ হাজার টাকায় কিনেন।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনাবেচার উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোশাক সংগ্রহের মাধ্যমে তারা সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে। এই বিক্রির টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারে পোড়া একটি ‍চাদর ক্রয় করেন প্রতিমন্ত্রী।

গতকাল ঢাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই পোশাক ক্রয় করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগস্ত ব্যবসায়ীদের আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার। আমরা ১৭ কোটি মানুষ যার যতোটুকু সামর্থ্য আছে তা দিয়ে এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি আরো বলেন, টাকা বড় কথা নয়, বড় কথা হলো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে  আমরা আছি।

প্রতিমন্ত্রী বিদ্যানন্দ ফাউন্ডেশনের বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের যেকোনো মহৎ উদ্যোগের সাথে সব সময় থাকবেন বলেও জানান। সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..