× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

বঙ্গবন্ধুর পথ ধরে শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের দেশ পরিচালনার বিস্ময়কর পথ ধরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর পরেই দেশের উন্নয়নে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী প্রজন্ম উন্নয়নের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কথা বলবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।

          আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থার ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিভুক্ত জিওবি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মোঃ আলমগীর, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক সরাসরি এবং অন্যান্য সংস্থা প্রধানগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

          প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অনেক অগ্রগতি হয়েছে; অনেক চ্যালেঞ্জও আছে। নৌপরিবহন মন্ত্রণালয় দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। এটা শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করতে হবে। উন্নয়নের অংশীদার হয়ে নৌপরিবহন মন্ত্রণালয় অনেক উচ্চতায় চলে গেছে; এ সম্মানকে ধরে রাখতে হবে।

          বৈঠকে ব্রহ্মপুত্র নদ খনন, মাতারবাড়ী সমুদ্র বন্দর নির্মাণ, পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনাল নির্মাণ ও আন্ধারমানিক নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে জানানো হয় যে, শীঘ্রই ঢাকা-লক্ষীপুর নৌপথে লঞ্চ সার্ভিস চালু এবং মার্চে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর  শাখার উদ্বোধন করা হবে।

          উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে ৩৫টি প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে ৩১টি এডিপিভুক্ত, তিনটি নিজস্ব অর্থায়নে এবং একটি স্কিম প্রকল্প। এজন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৭৫ কোটি ৫ লাখ টাকা। এডিপিভুক্ত প্রকল্পের জন্য বরাদ্দ ৬ হাজার ৩০২ কোটি ৩৮ লাখ টাকা। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য বরাদ্দ ৭৭২ কোটি ৬৭ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..