× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, পাঁচ শিক্ষার্থী বহিস্কার

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

কক্সবাজার ঃফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় কক্সবাজার সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কলেজের ‍অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী।বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্রী ও দুজন ছাত্র।  ছাত্রীরা হলেন তানজিমা আকতার, ফারহানা তাসনিম হীরা ও আরাফাত জান্নাত।  দুই ছাত্র হলেন শামীম রানা ও সৈয়দ আলম।  এরা সবাই ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদের মধ্যে সৈয়দ আলম ইসলামী ছাত্রশিবির এবং তানজিমা আকতার ছাত্রীসংস্থার সঙ্গে জড়িত বলে সূত্র জানিয়েছে। সূত্রমতে, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন তারা ফেসবুকে নিজেদের ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর মন্তব্য করে। গত বৃহস্পতিবার মন্তব্যের স্ক্রিনশট জমা পড়ে কলেজ কর্তৃপক্ষের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..