× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

বঙ্গবন্ধু স্যাটেলাইট ২০১৭ সালে উৎক্ষেপণ করতে চায় সরকার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট বিষয়ে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর প্রাথমিক কিছু কাজ করতে হবে। এর মধ্যে গ্রাউন্ড স্টেশন নির্মাণ করতে হবে। গ্রাউন্ড স্টেশন এখানে (গাজীপুরে) একটি এবং আরেকটি হবে বেতবুনিয়ায়। ২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই, সেভাবেই এগুচ্ছি।’ বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার সন্ধ্যায় গাজীপুরের নলজানী এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ ক্যাম্প‍াসে গ্রাউন্ড স্টেশন স্থাপন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ল্যান্ডফোনকে মোবাইল ফোনে ডাইভার্ড (পরিবর্তন) করার পরিকল্পনা রয়েছে বলে জানান তারানা হালিম।

তিনি বলেন, ‘টেলিটক পোস্ট অফিসগুলোতে একটি কক্ষকে কম্পিউটারসহ আধুনিকায়ন করে উন্নত সার্ভিস সেন্টার স্থাপন করবে। এতে দুইটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে।’

তারানা বলেন, ‘টেলিটকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর নেটওয়ার্ক কম, টাওয়ার কম ও মূলধন কম। আগামী ৩-৪ মাসের মধ্যে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করা হবে। তখন টেলিটকের নেটওয়ার্কের সমস্যাও লাঘব হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পর যতগুলো কাজ হাতে নিয়েছি। তারমধ্যে অন্যতম হলো টেলিটককে শক্তিশালী করা। ইতোমধ্যে টেলিটকের টু-জি শক্তিশালী করা ও থ্রিজি সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সম্ভব হবে।’

এসময় তার সঙ্গে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জি এফ এ চৌধুরী, টেলিকম স্টাফ কলেজের পরিচালক মো. শাহজাহান আলী, বিটিসিএল’র বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ বিন মোস্তাইনুর রহমান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..