× Banner

ঝিকরগাছায় অযত্ন-অবহেলায় বঙ্গবন্ধু স্মৃতিফলক

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
বঙ্গবন্ধু স্মৃতিফলক

আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ অযত্ন অবহেলায় পরে আছে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি ফলক। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নায়ড়ায় আসেন এবং স্মৃতি ফলকের এ জায়গাটিতে দাঁড়িয়ে বক্তব্য দেন। অযত্নে অবহেলায় থাকা স্মৃতি ফলকটি যত্ন এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজনে পুনর্নির্মাণ করার দাবি তুলেছে এলাকাবাসী।
নায়ড়া গ্রামের বাসিন্দা ৮১ বছরের বৃদ্ধ খন্দকার জালাল উদ্দীন সেদিন বঙ্গবন্ধুর সাথে ছিলেন। স্মৃতি চারণকালে তিনি বলেন ১৯৫৪ সালের ২৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণায় ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামে আসেন। সেদিন বঙ্গবন্ধুর সাথে ছিলেন যুক্তফ্রন্টের প্রার্থী মশিউর রহমান।
রাস্তা কাঁচা তাই বঙ্গবন্ধু তার বহনকারী প্রাইভেট কার সামটা গ্রামে রেখে, নায়ড়া গ্রামের খন্দকার বজলুর রহমান গরুর গাড়ি করে বঙ্গবন্ধু ও তার সফর সঙ্গীদের নিয়ে আসার ব্যাবস্থা করেন। নায়ড়া গ্রামে পৌছানোর পর বঙ্গবন্ধু দিঘিতে ওজু করে নায়ড়া গ্রামে অবস্থিত হযরত শাহ সুফি সুলাইমান (র) এর মাজার জিয়ারত করে মসজিদে জোহরের নামাজ আদায় করার পর খন্দকার বজলুর রহমানের বাড়িতে দুপুরের খাবার খান।
সেদিন বিকেলে নায়ড়া বাজারে এক জনসভায় বঙ্গবন্ধু বক্তব্য রাখেন। এটি এখন গ্রাম বাসীর স্মৃতির পাতায় ভেসে বেড়ায়। বঙ্গবন্ধুর নায়ড়ায় আগমনের স্মৃতি আগামী প্রজন্মের কাছে সহজে তুলে ধরতে এবং বঙ্গবন্ধুর  নামে স্থাপিত বর্তমান অবহেলায় অযত্নে থাকা স্মৃতি ফলকটি রক্ষণাবেক্ষণ প্রয়োজনে পুননির্মাণ এখন সময়ের দাবি।
স্মৃতিফলক রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ নিবেন কিনা জানতে চায়লে ১০ নং শংকরপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নিসার উদ্দীন বলেন, আগামীকাল রবিবার ইউনিয়ন পরিষদে একটা মিটিং আছে আমি বিষয় টা অবশ্যই তুলবো। বিষয় টা আমার একার সিদ্ধান্ত নয়। কাল মিটিংএ সর্বসম্মতিক্রমে  ব্যাবস্থা করার চেষ্টা করব।
জানতে চায়লে ১০নং শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম ওইউনিয়ন আওয়ামিলিগের সাধারন সম্পাদক বলেন, আমরা গর্বিত যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ বুজিবর রহমান তৎকালিন  সময়ে গরুর গাড়ীতে করে জামতলা সামটা হয়ে দেউলির ভিতর দিয়ে নায়ড়া গ্রামে তার পদধূলির আবরন  দিয়েছিলেন। তবে একশ্রেনীর উদাসিন লোকের অযত্ন অবহেলার কারনে মাঠির স্তুপের দ্বারা সেই বঙ্গবন্ধু ফলকটি স্মৃতি পাতা থেকে মুছে যাওয়ার লক্ষ্মন। তবে স্থানীয় আপামর জনসাধারণেরও এলাকাবাসীর দাবি বঙ্গবন্ধুর স্মৃতি ফলক রক্ষণাবেক্ষণ প্রয়োজনে পুননির্মাণের জন্য আমি সকল  সরকারি দপ্তর উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে অবহিত করব।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডাক্তার কাজী নাজিব হাসান জানান, বিষয়টি সম্পর্কে কেউ জানায়নি। আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম। খোঁজ-খবর নিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..