× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে থাকা আসাদুজ্জামান নামে এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে ডিবি কার্যালয়ের হাজতখানা সংলগ্ন বাথরুমে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, আসামি আসাদুজ্জামান বাথরুমে ঢুকে ভেন্টিলেটরের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

আসাদুজ্জামান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে।

পুলিশ জানায়, চালককে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই মামলার আসামি ছিলেন আসাদুজ্জামান। চলতি বছরের ২৯ জুন ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করে এবং ১৯ দিন পর গতকাল শনিবার (১৮ জুলাই) আসামি আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে নিহত অটোচালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে আদালতে তার জবানবন্দি দেওয়ার কথা ছিল।

পুলিশ কর্মকর্তারা জানান, আসাদুজ্জামান আজ রোববার সকালে হাজতখানায় বসে নাস্তা করেন। সকাল ১০টার দিকে তিনি হাজতখানা সংলগ্ন বাথরুমে যান।

তবে দীর্ঘ সময় পরেও বের না হওয়ায় হাজতখানায় থাকা অন্য এক আসামি বিষয়টি কর্তব্যরতদের জানান। এরপর পরপরই বাথরুমের ভেতরে গিয়ে তাকে ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি বাঁধা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম রনি জানান, আসাদুজ্জামানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানিয়েছেন, হাজতখানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, আসামি আসাদুজ্জামান আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সুরতহাল করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..