× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় দু’টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০২২
পঞ্চগড়ের বোদায় দু'টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় প্রবীর চন্দ এর ‘মন খারাপের জন্মদিন’ ও বিমল বর্মন এর ‘কবিতার গল্পকথন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় বোদা একুশ স্মৃতি পাঠাগারে কবি গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বই দু’টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ শফিকুল ইসলাম, কবি অধ্যাপক প্রবীর চন্দ্র, অধ্যাপক মণিশংকর দাশগুপ্ত, ব্যাংকার আব্দুল্লাহ জুবেরী, অধ্যাপক বিকাশ চন্দ্র অধিকারী, অধ্যাপক ইমরান আল আমিন, কবি বিমল বর্মন, বাচিক শিল্পী অধ্যাপক প্রশান্ত বসাক।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুর রশিদ, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম, এনজিও পরিচালক হারুন-উর রশিদ, সহ: অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, সাংবাদিক আব্দুল খালেক, শেখ শিলন, সাংবাদিক আশরাফুজ্জামান খোকন, সাংবাদিক লিহাজ উদ্দিন মানিক, কবি তানভীর, রাহুল প্রমুখ।

কবি প্রবীর চন্দ এর প্রকাশিত বইগুলো হলো বিপন্ন মানুষ নিরস্ত্র সুন্দর (কবিতা), খোলা চোখ খোলা মন (প্রবন্ধ), গ্রামীণ সংস্কৃতি; সংকটের বেড়াজালে (প্রবন্ধ) এবং মন খারাপের জন্মদিন (কবিতা)। কবি বিমল বর্মন এর কবিতার গল্পকথন (কবিতা) প্রকাশিত প্রথম বই।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাচিক শিল্পী প্রশান্ত বসাক এর কবিতা আবৃত্তি।


এ ক্যটাগরির আরো খবর..