× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রীর বাণী

মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও সরকার যথাসময়ে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে।

বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বই উৎসবের উদ্বোধন করেছেন।  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জাতীয় বই উৎসবের উদ্বোধন করেন।

রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে মূল অনুষ্ঠান হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে কয়েকজন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।

১ জানুয়ারি নতুন বছরে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিনদিন করে মোট ১২ দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ১ জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই এসব শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে। এবার ছাপা হচ্ছে প্রায় ৩৫ কোটি বই।

প্রধানমন্ত্রী  ভিডিও কনফারেন্সে দেয়া বক্তৃতায় দেশবাসীকে ইংরেজি নববর্ষের  শুভেচ্ছা জানান।  তিনি জানান, চলতি বছর ৩৪ কোটি ৩৬ লাখ বই বিনামূল্যে শিক্ষার্থীদের দেয়া হবে।  তিনি করোনা নিয়ন্ত্রণে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দেন।


এ ক্যটাগরির আরো খবর..