× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ফ্রিল্যান্সারদের সমস্যা চিহ্নিত করা ও সমাধান নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কর্মরত ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা ও  সেগুলো সমাধানের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর কনফারেন্স কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)-এর নেতৃবৃন্দ।

উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, বেসরকারি খাতের এই সম্ভাবনাময় শিল্প শুধু যথাযথ পেশাগত স্বীকৃতির অভাবে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারছে না। সামাজিক ও আর্থিক বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।

নিজের পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক জানান, উপার্জিত অর্থ দেশে আনা ও পেশাগত স্বীকৃতির অভাবে নানা ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা যেসব সমস্যার মুখোমুখি হন তা সমাধানের লক্ষ্যে আইসিটি বিভাগ ও বিএফডিএস-এর যৌথ উদ্যোগে ফ্রিল্যান্সার আইডি কার্ড ও ডেটাবেজ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এতে যুক্ত হলে নিবন্ধনকৃত ফ্রিল্যান্সাররা সহজে নানাবিধ আর্থিক সেবা পাবেন। এতে বিদেশ থেকে অর্থ আনার পথ আরো সহজ হবে বলে জানান তিনি।

উন্মুক্ত আলোচনায় ফ্রিল্যান্সারদের প্রতিনিধি হিসেবে বিএফডিসি নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা বিভিন্ন ইস্যুর ওপর আলোচনা করেন।

অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে বিএফডিএস ও আইসিটি বিভাগ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া নিবন্ধনকৃত ফ্রিল্যান্সারদের বিনা সুদে কিস্তিতে ডিজিটাল ডিভাইস কেনার সুযোগ দিতে ওয়ালটন ও বিএফডিএস এর মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..