× Banner
সর্বশেষ
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগিকে চিকিৎসা দিলেন দেড়’শ চিকিৎসক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রেগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী সরকারি কেসি কলেজে এ ক্যাম্পের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম।

ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, সরকারি স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে। সম্পদের অভাব নেই, শুধু প্রয়োজন উদ্যোগ ও আন্তরিকতার। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডাক ও টেলি যোগাযোগ সচিব নুরুর রহমান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ডাঃ প্রফেসর অলোক কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতনা, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, উপ-সচিব মঞ্জুরুল হাফিজ ও পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু. অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি।

পরে দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৬৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ১’শ ৫৫ জন ডাক্তার রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা পেতে সকাল থেকে রোগিরা এসে কলেজ ক্যাম্পাসে ভিড় করে। আয়োজকরা জানান, প্রায় ৩ হাজার রোগিকে সেবা প্রদান করা হয়। ব্যবস্থাপত্রসহ রোগিদের কিছু ওষুধও দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..