× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে চাকরি!

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি: আপনার ফেসবুক প্রোফাইলের দৃষ্টিনন্দন ছবি বাড়িয়ে দিতে পারে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা। ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে ব্যবহৃত ছবি যদি তার জীবন বৃত্তান্ততেও ব্যবহৃত হয়, তাহলে চাকরির সাক্ষাৎকারের জন্য তার ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বলেই নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে। ঘ্যান্ট ইউনিভার্সিটি ইন বেলজিয়ামের গবেষকরা নতুন এই তথ্য প্রকাশ করেছেন।

নিয়োগদাতারা আবেদনকারীর দেয়া প্রথম জীবন বৃত্তান্তের মধ্যে খুব কম তথ্যই পান আবেদনকারী সম্পর্কে। আবেদনকারী সম্পর্কে জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছে গবেষকরা। বৈজ্ঞানিক উপায়ে গবেষকরা দেখেছেন নিয়োগকর্তারা ফার্স্ট স্ক্রিনের জন্য ফেসবুক ব্যবহার করেন। গবেষণার স্বার্থে তারা কল্পিত আবেদন পত্র পাঠান চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। ২ হাজার ১১২ টি চাকরীর আবদেনপত্র পাঠানো হয় ফ্লেমিশ শ্রম বাজারের বিভিন্ন খাতে। প্রতিটি চাকরির জন্য যেসব যুবকের বাণিজ্য, ব্যবসায় প্রশাসন অথবা ফলিত অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি রয়েছে তাদের জীবন বৃত্তান্ত পাঠানো হয়েছিল।

জীবন বৃত্তান্ত এবং অন্যান্য যোগ্যতার সনদসহ চাকরির আবেদনপত্রের সবগুলোতেই প্রার্থীদের যোগ্যতা সমান ছিলো। পার্থক্য ছিল শুধু ছবি এবং নামে। এই বৈশিষ্ট্যগুলি সহ সিভিগুলোর আলাদা আলাদা জোড়া নির্ধারণ করা হয়। আবেদনকারীদের ছবির কারণে তাদের জীবন বৃত্তান্তগুলোর মধ্যে পার্থক্যের সৃষ্টি হয়। এবং ভালো ছবির জীবন বৃত্তান্তগুলো প্রাধান্য পায়।

আবেদনকারীদের নাম গুগলে অথবা ফেসবুকের সার্চ অপশনে সার্চ দিয়ে চারটি আবেদনের মধ্যে একটি আবেদন অনুসন্ধান করা হয়। গবেষকরা দেখেছে ফেসবুকের প্রোফাইল পিকচারে জনসাধারণের জন্য উম্মুক্ত থাকে। চারটি আবেদনপত্রের মধ্যে কার ছবিটি ব্যক্তিত্ব সম্পন্ন তা তার ফেসবুকের ছবি দেখে নির্ধারণ করে নিয়োগদাতারা। বিভিন্ন ফেসবুক ব্যবহারকারিদের প্রোফাইল পিকচার আকর্ষণীয় হলেও তার জীবন বৃত্তান্তের ছবি ততটা আকর্ষণীয় নয়।

গবেষকরা দেখেছেন, আবেদনকারীদের মধ্যে যাদের ছবি আকর্ষণীয় নয় ফেসবুকে প্রোফাইলে তাদের চেয়ে যাদের ছবি আকর্ষণীয় তাদের চাকরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ২১ শতাংশ পর্যন্ত সম্ভাবনা বেড়ে যায়। যাদের ফেসবুক টাইমলাইনে যোগ্যতা  নিয়মিত  আপডেট করা হয় তাদের চাকরির সম্ভাবনা যারা তাদের শিক্ষাগত যোগ্যতা সম সাময়িক করে না তাদের চেয়ে ৪০ শতাংশ বৃদ্ধি পায়।

ঘ্যান্ট ইউনিভার্সিটির গবেষক স্টিজন বেয়ার্ট বলেন, ‘ অনেক নিয়োগদাতা প্রার্থীর ব্যক্তিত্ব নির্ণয় করতে ফেসবুক স্ক্রিনিং করে থাকেন। তাই ব্যক্তিত্বপূর্ণ ছবি চাকরির আবেদনের ক্ষেত্রে অন্যান্য আবেদনকারীর সঙ্গে পার্থক্য করে দিতে পারে।’


এ ক্যটাগরির আরো খবর..