× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

ফেসবুক হবে বিশ্বের সবচেয়ে বড় ‘কবরখানা

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

২০৯৮ সালে ফেসবুকে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের অ্যাকাউন্ট সংখ্যা থাকবে বেশি। বিশ্বের সবচেয়ে বড় ভার্চ্যুয়াল ‘কবরখানা’ হবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন,

চলতি শতকের শেষ নাগাদ জীবিত মানুষের চেয়ে ফেসবুকে মৃত মানুষের প্রোফাইল বেশি থাকবে। বর্তমানে ১৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকে।
গবেষক হাচেম সাদিকি বলেন, ফেসবুক সবচেয়ে বড় ভার্চ্যুয়াল কবরখানা হবে। কারণ ফেসবুক মৃত মানুষের প্রোফাইল সরিয়ে ফেলতে অনাগ্রহী বরং এর পরিবর্তে ফেসবুক ‘মেমোরালাইজড’ সংস্করণ চালু করছে। গবেষক সাদিকির মতে, ফেসবুক ব্যবহারকারীর হার ক্রমশ কমে যাবে।

ব্লগিং কোম্পানি ডিজিটাল বিয়ন্ডের দাবি, এ বছর নয় লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু ঘটবে যা ২০১০ সালে ছিল ৩ লাখ ৮৫ হাজার ৯৬৮ ও ২০১২ সালে পাঁচ লাখ ৮০ হাজার।

ফেসবুক ব্যবহারকারীরা ‘লিগ্যাসি কনট্যাক্ট’ নামে একটি ফিচারের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট অন্যকে দিয়ে যেতে পারেন। যার মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর পরও থাকবে তার ফেসবুক অ্যাকাউন্ট।
ফেসবুকের ভার্চ্যুয়াল ‘কবরখানা’ হবে—গবেষকদের এই বক্তব্যের ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।


এ ক্যটাগরির আরো খবর..