× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ফের শুরু হয়েছে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
আদানির বিদ্যুৎ বাংলাদেশে
আদানির বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশে বিদ্যুৎ উৎপাদনের বেহাল দশা। কয়লার অভাবে পায়রায় বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছে। দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যেই প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। আধা ঘণ্টা পর ফের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ৪টায় এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বেলা পৌনে ৩টায় ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..