× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ফের কঙ্গোর প্রেসিডেন্ট হচ্ছেন ডেনিস সাসৌ এনগুয়েসো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

আবারো মধ্য আফ্রিকার দেশ কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন ডেনিস সাসৌ এনগুয়েসো। দেশটির নির্বাচনের প্রথম রাউন্ডে তিনি ৬০ শতাংশ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) দিকে কঙ্গোর রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড জেফাইরিন এমবৌলৌ এ তথ্য জানান।

ডেনিস সাসৌ এনগুয়েসোর নিকটতম প্রতিদ্বন্দ্বী গাই-ব্রাইস পারফেইট কোলেলাস এ নির্বাচনে পেয়েছেন ১৫ শতাংশ ভোট। আর জেনারেল জিন-মেরি মাইকেল মোকোকো ১৪ শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে।

গত বছরের অক্টোবর মাসে কঙ্গোর সংবিধান সংস্কার করা হয়। এতে এর আগে দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার ব্যাপারে যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে নেওয়া হয়। আর এ সংস্কারের ফলে তৃতীয় মেয়াদে প্রার্থী হতে পেরেছেন ৭২ বছর বয়সী সাবেক প্যারাট্রুপার কর্নেল ডেনিস।

তবে সমালোচকরা বলছেন, ডেনিসের রাজত্বের মেয়াদ বাড়াতেই এ সংস্কারের পথে হেঁটেছে কঙ্গোর সংসদ। তার বিরুদ্ধে অনেকদিন ধরেই ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও গণতন্ত্র রহিত করে রাখার অভিযোগ করে আসছেন বিরোধীরা।

ডেনিস সাসৌ এনগুয়েসো কঙ্গোর প্রেসিডেন্ট পদে প্রথম দায়িত্ব পালন শুরু করেন ১৯৭৯ সালে। টানা এক যুগেরও বেশি সময় শাসনের পর ১৯৯২ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপর ১৯৯৭ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..