× Banner
সর্বশেষ
কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার – অর্থমন্ত্রী

ফের অবরোধ ইরানের ওপর

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণেই তেহরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। পরমাণু ইস্যুতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক দিন পর রোববার নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাঁচজন ইরানি নাগরিক এবং সংযুক্ত আরব আমিরাত ও চীনকেন্দ্রিক একটি ব্যবসায়িক নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, তৃতীয় দেশের মাধ্যমে এসব কোম্পানি কৌশলে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য স্পর্শকাতর উপাদান বেচাকেনার সঙ্গে জড়িত ছিল এবং পাঁচ ইরানি নাগরিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান কেনার কাজ করতেন।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও গোয়েন্দা অর্থ সরবরাহবিষয়ক সহকারী মন্ত্রী অ্যাডাম জে এসজুবিন বলেন, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সে কারণে ইরানকে লক্ষ্য করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে।’

গত ১১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদের পরীক্ষা চালায়। ওয়াশিংটন ওই পরীক্ষার নিন্দা জানিয়ে অভিযোগ করে, ক্ষেপণাস্ত্রটি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। সে সময় ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ওয়াশিংটন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে আমরা নজরদারি করব।’


এ ক্যটাগরির আরো খবর..