ফুলবাড়ীতে নিম্নমানের ইট,ওয়াশ-ব্লকের দেয়াল ভেঙ্গে দিলো এলাকাবাসী

থার্ড ক্লাশ ইট, স্থানীয় ভিটিবালু,  সিমেন্টের পরিমান কম দিয়ে ভবনের দেয়াল  তৈরী করার সময় ওয়াশব্লকের দেয়াল ভেঙে দিয়েছে এলাকাবাসী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা।
আজ শনিবার দুপুরে উপজেলার নাঙডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম বন্ধন জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধানে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের নির্মানের কাজ চলছে। কুড়িগ্রাম জেলা সদরের আমিনুল ইসলাম নামের একজন ঠিকাদার কাজটি করছেন। নির্মানাধীন ওয়াশব্লকের ছাদের কাজ শেষ হলেও ঠিকাদার থার্ড ক্লাস ইট, মাটিযুক্ত স্থানীয় ভিটিবালুর সাথে সামান্য পরিমান সিমেন্ট দিয়ে দেয়াল গাঁথতে শুরু করে। স্থানীয়রা কাজ করতে নিষেধ করলেও ঠিকাদার তাতে কর্ণপাত না করে প্রায় চার ফুট দেয়াল গেঁথে ফেলে। তাই বাধ্য হয়ে আমরা সকলে মিলে নির্মিত দেয়াল ভেঙ্গে দেই। ইষ্টিমেট অনুযায়ী কাজ না করলে আবারও দেয়াল ভেঙ্গে দেয়া হবে।
এ ব্যাপারে কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা(ভারপ্রাপ্ত) শাহিনা ফেরদৌস বলেন, প্রথম থেকেই ওই ঠিকাদার নির্মান কাজে অনিয়ম করে আসছে। বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হলে কমিটি ও এলাকাবাসী নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত দেয়াল ভেঙ্গে দিয়েছে।
এ ব্যাপারে কাজের ঠিকাদার আমিনুল ইসলামের মোবাইলে একাধিক কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জীবন আহম্মেদ মোবাইল ফোনে জানান, সিডিউল অনুযায়ী ফাস্ট ক্লাস ইট দিয়ে ওয়াশব্লকের দেয়াল নির্মান করার কথা । সেটা না হয়ে থাকলে সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।