রাণীনগরে বিভিন্ন ঘটনায় চারজন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার গ্রেফতারকৃতদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে শুক্রবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে পুলিশ। আটককৃতরা হলেন করজগ্রাম খাড়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে নয়ন মোল্লা (২২) ও বেলঘড়িয়া সাঁতানিপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে রুবেল হোসেন (৩৫)।
তাদের নিকট থেকে মোট ৩৫ পুড়িয়া (৭০ গ্রাম) গাঁজা উদ্ধার করে পুলিশ। এছাড়া একই দিন রাতে নারী-শিশু নির্যাতন মামলার আসামি মিঠু সরদার (৩৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মিঠু উপজেলার বড়বড়িয়া গ্রামের সুকুর আলীর ছেলে। অপর দিকে শুক্রবার রাতে রাণীনগর সদর সিএনজি স্ট্যান্ড থেকে সবুজ হোসেন (২৭) কে আটক করা হয়েছে। সবুজ জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হাস্তা বসন্তপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।