× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফুলবাড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা উপকরণ বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করতে শিক্ষা উপকরণ বিতরণ। ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস্’ (বিসি / টিআইপি) প্রকল্পের আওতায় শিমুলবাড়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ইয়াসমিন ও অঞ্জনা রানীর পড়ালেখা চলমান রাখাতে আরডিআরএস বাংলাদেশের শেল্টার হোমে তিন দিনের প্রশিক্ষণ শেষে আগামী এক বছরের বই, খাতা, কলম প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ এর  বাস্তবায়নে ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা দুইজন শিক্ষার্থীর হাতে  শিক্ষা উপকরণ তুলে দেন  শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সিটিসি কমিটির সম্মানিত সভাপতি মোঃ এজাহার আলী।

এসময় আরডিআরএস বাংলাদেশের বিসি / টিআইপি প্রকল্প, ফুলবাড়ী, কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার মোঃ ফরহাদ আলম ও মোঃ হাফিজুর রহমান, কমিউনিটি মবিলাইজার মিঠু চন্দ্র ও সিটিসি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..