ভূমিকম্প মোকাবেলায় সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে সরকার কাজ করছে -ত্রাণ প্রতিমন্ত্রী

ভূমিকম্প মোকাবেলায় সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে সরকার কাজ করছে।‍ সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরী। নিকট অতীতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করেনি। তাই ভুমিকম্প মোকাবেলায় আমাদের কি করনীয় এ বিষয়ে সম্যক ধারনা এবং অধিকতর সচেতন থাকা প্রয়োজন।ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগের মুখোমুখি হই। এসব দুর্যোগ মোকাবেলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে নিয়মত মহড়া ও পূর্ব প্রস্তুতির কোন বিকল্প নেই। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় উত্তরাতে মাসকট প্লাজায় আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ  দিবস ২০১৯ উপলক্ষে  ভুমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনতামূলক মহড়ায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল ।

প্রতিমন্ত্রী বলেন,দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। তাই সকলের সচেতন হওয়া প্রয়োজন, যাতে যেকোন দুর্যোগে জানমালের ক্ষতি কম হয়।  ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকার সশস্ত্র বাহিনী, সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উদ্ধার সরঞ্জামাদি প্রদান করছে। আরও ১ হাজার ৭শ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামীতে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতিতে আমাদের প্রধান লক্ষ্য হবে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা। দুর্বল ভবনগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং নতুন ভবন নির্মাণে অবশ্যই যাতে বিল্ডিং কোড অনুসরণ করা হয় সেই পদক্ষেপ গ্রহণ করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।