× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভারত প্রতিনিধি

ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা অত‍্যন্ত সাধারণ বিষয় -কঙ্গনা রানাওয়াত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা

ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ‍্যাশন ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা অত‍্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে ইন্ডাস্ট্রির হয়ে যে যতই গলা ফাটাক না কেন, এই সত‍্যিটা কেউ অস্বীকার করতে পারবে না বলে আবারো বলিউডের অন্ধকার দিকের মুখোশ খুলতে তৎপর কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি নিজের রিয়েলিটি শো ‘লক আপ’এ বলিউডের ‘কালো সত‍্য’ তুলে ধরেন কঙ্গনা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন শোষন নাকি অত‍্যন্ত সাধারণ ব‍্যাপার।

কঙ্গনা রানাওয়াত আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি অনেককে স্বপ্ন দেখতে শেখায়। তেমনি আবার অনেকের স্বপ্ন চিরতরে শেষও করে দেয়। এটাই কালো সত‍্যি। এরপরেই ‘মিটু’ আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, “বলিউডে মিটু হয়েছিল। কিন্তু সে সময়ে যে মহিলারা সুর চড়িয়েছেন তাদের এখন আর কোথাও দেখা যায় না। আমি যাদের সমর্থন করেছিলাম, আমাকে বয়কট করা হয়েছিল ইন্ডাস্ট্রি থেকে।”

সম্প্রতি সাইশা শিন্ডে জানান, ইন্ডাস্ট্রির এক প্রখ‍্যাত ডিজাইনার তাঁকে তাঁর হোটেলের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। দুজনে সেখানে সঙ্গমে লিপ্ত হন।

সাইশা জানান, তাঁর মতো আর সাত আট জন ছেলের সঙ্গেও যৌন সম্পর্ক স্থাপন করেছেন ওই ডিজাইনার‌। যদিও তিনি কার কথা বলছেন তা খোলসা করেননি সাইশা। এরপরেই বলিউডের নোংরা দিক নিয়ে মুখ খোলেন কঙ্গনা।

প্রসঙ্গত, লক আপ শোটি শুরুর দিন থেকেই বিভিন্ন বিতর্ক উসকে দিচ্ছে। প্রকাশ‍্যে আসছে প্রতিযোগীদের জীবনের গোপনতম সব সত‍্যি।


এ ক্যটাগরির আরো খবর..