× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

ফিরে আসছে মধ্যযুগীয় বর্বরতা, পুকুর পাড়ে পাওয়া গেলো মানুষের ‘খণ্ডিত পা’

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

জয়ন্ত রায়, কুড়িগ্রামঃ অজ্ঞাত পরিচয়ের কোন মানুষের শরীর থেকে বাম পা কেটে পুকুর পাড়ে ফেলে রে‌খে গেছে দুর্বৃত্তরা। কুড়িগ্রামের সদরের বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যান এলাকা থেকে মানব দেহের খণ্ডিত অংশ (কোমর থেকে পায়ের নীচের অংশ) উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ২১ অক্টোবর সকালে বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের এক‌টি পুকুর পাড় থেকে পলিথিনে মোড়া‌নো পাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, অজ্ঞাত কারও শরীর থেকে বাম পা কেটে পুকুর পাড়ে ফেলে রে‌খে গেছে কেউ বা কারা। এ বিষয়ে তারা বিন্দু বিসর্গ টের পায় নি। এ দৃশ্য দেখে রীতিমত ভয়ে ও আতঙ্কে টথস্ত হয়ে আছে স্থানীয়রা ।

স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার সকালে বের হওয়া পথচারিরা পুকুর পাড়ে পলিথিনে মোড়া‌নো মানুষের শরীর থে‌কে বিচ্ছিন্ন একটি পা দেখতে পায়। এমন দৃশ্য দেখে তারা চমকে ওঠে, অবাক ও হয়ে যায় বেশ। রাতের অন্ধকারে কতকিছুই না ঘটে লোকচক্ষুর আড়ালে। তারা সবাই এক জোট হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পা উদ্ধার করে নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কোম‌রের নিচ থে‌কে কর্তনকৃত এক‌টি পা পলিথিনে মোড়া‌নো অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে। মানুষ দিন দিন কত হিংস্র হয়ে যাচ্ছে সে ব্যপারে বলেন তিনি।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে সঠিকভাবে কোন তথ্য এখনো দিতে পারেননি তারা। তবে গ্রামবাসীরা বলে দিন দিন আমাদের সমাজ ব্যবস্থা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে। মানুষ কত বড় পশু হলে এমন কাজ করেতে তাদের বিবেকে বাধে না।


এ ক্যটাগরির আরো খবর..