× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরেতে শুরু করেছে 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
ভারত থেকে ফেরা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল (যশোর): মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে দীর্ঘ ৫ মাস পর ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছে।
বুধবার (১৯ আগস্ট) বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আটকা পড়া ২২৫ জন ভারতীয়  নাগরিকরা নিজ দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জান যায়, করোনা ভাইরাস সংক্রমণের করান দেখিয়ে ১৪ মার্চ থেকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এতে করে ভারতীয় পাসপোর্ট যাএীরা আটকা পড়ে বাংলাদেশে। পরবর্তীতে ভারতীয় হাই কমিশনারের  অনুমতি পত্র ও সাথে ৭২ ঘন্টার মধ্যে  করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশে করার শর্ত দেয় ভারত সরকার। এবং এই শর্ত মেনে  ভারতে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পাসপোর্ট যাএীরা।
বেনাপোল চেকপোষ্ট  ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আহসান হাবিব জানান, দীর্ঘ ৫ মাস নিষেধাজ্ঞার পর বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা দেশে ফিরতে শুরু করেছে। বাংলাদেশে আটকে পড়া এসব ভারতীয়দের প্রয়োজনীয় কাগজ পত্র থাকলে তারা দেশে ফিরতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..