× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিফা সভাপতি ৪৮ দলের বিশ্বকাপ চান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের আরো প্রসার ঘটাতে চাইছেন।

সেই লক্ষ্যে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।ফিফার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী ইশতেহারে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, প্রথমে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান নিয়মে গ্রুপ পর্বের লড়াই শুরু হবে।

এ নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ফিফার পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে ইনফান্তিনো জানান, ‘আমরা সেরা আইডিয়াটা খোঁজার চেষ্টা করবো। আমরা এটি নিয়ে এ মাসেই আলোচনা করবো। তবে ২০১৭ সালের মধ্যেই আমরা সব কিছু চূড়ান্ত করবো। এই ধরনের আইডিয়া খেলাটির বিশ্বায়নে আরো গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সেপ ব্লাটারের বিদায়ের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।


এ ক্যটাগরির আরো খবর..