× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ফিনল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত ১

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ স্পেনের পর এবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফিনল্যান্ড। তবে এর ধরন ছিল ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা। এতে ১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তুর্কুতে শুক্রবার স্থানীয় সময় পৌনে ৫টায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় তুরুন সানোমাত পত্রিকার বরাতে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন, ডেইলি মিরর, এপি’ র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিনল্যান্ডের পুলিশ ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে সিএনএন বলছে, এই ছুরি হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় পায়ে গুলি করে হামলাকারীকে আটক করে পুলিশ।

প্রতিবেদনে আরো বলা হয়, ফিনল্যান্ডের তুর্কুত শহরে এই ছুরি হামলায় কতজন আহত হয়েছে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে ফিনিশ টিভি ওয়াইএলইতে বলা হয়, হামলায় অন্তত দু’ জন আহত হয়েছেন।

এছাড়া দেশটির আরো কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, ছুরি হামলায় ৫ থেকে ৬ জন হতাহতের খবর পাওয়া গেছে।অন্যদিকে ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুলিশ এক টুইটবার্তায় বলেছে, তুর্কুর কেন্দ্রে বেশকিছু লোককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এজন্য জনগণকে শহরের কেন্দ্রে না যাবার পরামর্শ দেয়া হচ্ছে।

অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ছুরি হামলার ঘটনা ঘটেছে ফিনল্যান্ডের পুতুরি মার্কেট স্কয়ার এলাকায়। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তির শরীর ঢেকে রাখা ছিল। তবে নিহতের বিষয়ে কিছু নিশ্চিত করেনি এই গণমাধ্যম।


এ ক্যটাগরির আরো খবর..