× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

নিউজ ডেস্ক

ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষকে চাকরি দিলে পাবে বিশেষ সুবিধা -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষকে চাকরি

ফিজিক্যালি চ্যালেঞ্জডদের চাকরি খাতে মাত্র ১ শতাংশ কোটা আছে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষকে চাকরি দিলে তাদের সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে। বিত্তবানদের ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’-এর পুরষ্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন এসব শিশু ও মানুেষরা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তারা এই সমাজেরই অংশ। তাদেরকে সব ধরনের সহযোগিতা  আমাদের দিতে হবে এবং সকলের এটা মনে রাখা উচিৎ যে- তারা আমাদেরই সন্তান।’

খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিটি বিভাগীয় শহরে আমরা বিকেএসপি করে দিচ্ছি। শুধু রাজধানী কেন্দ্রিক না। আটটা বিভাগে আটটা বিকেএসপি হবে। পাশাপাশি সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। মিনি স্টেডিয়ামটা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ফাইনাল ম্যাচে, ভারতকে নয় উইকেটে পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি দেশে শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন মানুষ ও শিশুদের জন্য ক্রীড়াসংশ্লিষ্ট ১০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হবে বলেও ঘোষণা দেন। তিনি বিজয়ী দলের সকল খেলোয়ার ও কর্মকর্তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশে ১০ কোটি টাকার ফান্ড তৈরি করে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। টিমের অন্য সদস্যদেরও পুরস্কার দেওয়া হবে। পরে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মো. জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স-আপ ভারতীয় দলকে পুরস্কার হস্তান্তর করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিনও এ সময় বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর পক্ষে টুর্নামেন্টের পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ সময় উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..