× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ফাস হলো ইংল্যান্ড দলের নিরাপত্তা পরিকল্পনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষেইংল্যান্ড ক্রিকেট দল এখন ভারত সফরে। চেন্নাইতে স্বাগতিকদের বিপক্ষে যখন সিরিজের পঞ্চম টেস্ট খেলছেন অ্যালিস্টার কুকরা, ঠিক তখনই শোনা গেল একটি চাঞ্চল্য খবর।

ইংল্যান্ড ক্রিকেটদলের নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে! অতিথি দলটির নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ বিবরণ খুঁজে পাওয়া গেছে এক হোটেলের কম্পিউটারে। ইংল্যান্ড ক্রিকেট দলের এক সমর্থক নাকি হোটেলের কম্পিউটার থেকে এই পরিকল্পনা পেয়েছেন। তিনি দ্রুত সতর্ক করেছেন ইংল্যান্ড দলকে। পরে বিষয়টি জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষকেও।

পরিকল্পনায় রয়েছে, চেন্নাইতে ইংল্যান্ড দলের থাকা সব হোটেল রুমের বিবরণ। প্রতিটি তলায় কতজন নিরাপত্তাকর্মী কাজ করছেন, সাদা পোশাকে কতজন পুলিশ বাইরে পাহারায় রয়েছেন কিংবা ছাদের ওপর কোথায় নিরাপত্তাকর্মীরা রয়েছেন, তার সবকিছু পাওয়া গেছে ওই কম্পিউটারে।

হোটেলের কম্পিউটারে গুরুত্বপূর্ণ এই তথ্য কীভাবে এলো, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে।

অবশ্য হোটেলের এক কর্মীরা জানিয়েছেন, স্থানীয় এক পুলিশ নাকি প্রায়ই ব্যবহার করতেন তাদের এই কম্পিউটারটি। ভারত সফরের ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। অবশ্য কুকদের কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে চেন্নাইতে ইংলিশদের নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় তা নিয়ে এখননানা আলোচনা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..