× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

ফারুকী আযম বীর প্রতীক পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন মুক্তিযুদ্ধের সময় নৌ-সেক্টর কমান্ডো ফারুকী আযম বীর প্রতীক। প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুক-ই-আজম বীর প্রতীক।

মঙ্গলবার (১৩ আগস্ট)সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) শপথ নিয়েছেন। বিকালে তাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

নেয়ার পর ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে দেশে পৌঁছেন তিনি।

মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে ফারুক-ই-আজমের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ধর্মগ্রন্থ থেকে পাঠের পর শুরু হয় শপথগ্রহণ পর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুক-ই-আজম। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..