ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো চেলসি

ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো চেলসি

ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কাই হার্ভাটজের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর টটেনহ্যামের বেন ডেভিসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ৫ মিনিটে হার্ভাটের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ম্যাচের ৩৪ মিনিটে টোটেনহামের ডিফেন্ডার তাংগাংগা হেডে বল ক্লিয়ার করতে গেলে, বল সতীর্থ ডেভিসের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় চেলসি।

বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।